ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২০:১৫:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫ চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‌‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ছেলের বাবা-মা হলেন মেগান-হ্যারি 

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২৮ এএম, ৭ মে ২০১৯ মঙ্গলবার

নতুন অতিথি এসেছে ব্রিটিশ রাজপরিবারে। ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ডাচেস অব সাসেক্স’ মেগান মার্কেল। বাবা হয়েছেন ডিউক অব সাসেক্স’ প্রিন্স হ্যারি।

সোমবার (০৬ মে) স্থানীয় সময় সকালে ব্রিটিশ রাজপরিবারে নতুন এ অতিথির  আগমন ঘটে।

পরে প্রিন্স হ্যারি নিজেই আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের লন্ডনের বাসস্থান বাকিংহাম প্রাসাদ থেকেও এ সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়।

সংবাদমাধ্যম বলছে, একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছেন রাজপুত্র হ্যারির স্ত্রী আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেল। নতুন আগত এই রাজকুমার বর্তমানে সুস্থ আছে। এমনকি তার মা-ও সুস্থ আছেন।

এদিকে, এই নবজাতক প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল দম্পতির প্রথম সন্তান। আর নতুন র‍য়্যাল বেবিটি ব্রিটিশ রাজসিংহাসনের সপ্তম উত্তরাধিকারী হবে। এছাড়া নবজাতকটি রাণী দ্বিতীয় এলিজাবেথের আট নম্বর গ্রেট গ্রান্ড চাইল্ড।

এর আগে গত বছরের অক্টোবরে প্রথম ঘোষণা দেওয়া হয় ‘ডিউক অব সাসেক্স এবং ডাচেস অব সাসেক্স’ বাবা-মা হচ্ছেন।

২০১৮ সালের মে-তে হ্যারি প্রিন্স এবং মেগান মার্কেলের রাজকীয় বিয়ে অনুষ্ঠান হয়। এরপর থেকে রাণী এলিজাবেথের ঘোষণা অনুযায়ী- প্রিন্স হ্যারি ‘ডিউক অব সাসেক্স’ ও তার স্ত্রী মেগান ‘ডাচেস অব সাসেক্স’।

এই বিভাগের জনপ্রিয়